ক্রিকেট কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগাল দেশটার সঙ্গে ফুটবলই ভালো যায়। ইউসেবিও, লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের কেউ যখন ক্রিকেট খেলে, আর সেই ক্রিকেট নিয়ে চলে আসে আন্তর্জাতিক মঞ্চে; অবাক হওয়াটাই স্বাভাবিক। এককালের পেশাদার ফুটবলারের সন্তান ময়েজেস হেনরিকস ক্রিকেটই বেছে নিয়েছেন। বেড়ে উঠেছেন যে অস্ট্রেলিয়ায়। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই অস্ট্রেলীয় অলরাউন্ডার স্বীকার করেছেন, ক্রিকেট খেলাটা কী জিনিস, সেটা তাঁর অস্ট্রেলিয়া প্রবাসী বাবা-মা অনেক দিন ধরেই জানতেন না। ‘পর্তুগাল থেকে আসায় আমার বাবা-মা জানতেন না ক্রিকেটটা কী’—শৈশবে নিজের ঘরের দেয়ালে ওয়াহ ভাইদের পোস্টার টানিয়ে রেখেছিলেন জানিয়ে বলেছেন হেনরিকস। ওয়েবসাইট।