ক্রিকেট জুয়ার অভিযোগে আকরাম রাজা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগারো বছর আগেই ক্রিকেট জুয়ায় জড়িত থাকার অভিযোগে বিখ্যাত কাইয়ূম কমিশনে নাম এসেছিল আকরাম রাজার। জরিমানাও হয়েছিল তার। G নামটা নিশ্চয়ই চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, তিনি পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার। দেশের হয়ে নয়টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন। ওয়ানডে খেলেছেন ৪৯ টি। ক্যারিয়ার রেকর্ড খুব গর্ব করার মতো না হলেও ২০০০ সালের দিকে পৃথিবী তোলপাড় করে দেওয়া ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে উচ্চারিত হয়েছিল সাবেক এই অফ স্পিনারের নাম।৪৬ বছর বয়সী সেই আকরাম রাজা এখন পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। তাঁকেই গতকাল রাতে লাহোরের একটি জনবহুল অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে অবৈধ ব্যাটিংয়ে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন।লাহোরের গুলবার্গ থানার একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘লাহোরের ওই এলাকা থেকে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রচুর অর্থ, টেলিভিশন ও কম্পিউটার।২০০০ সালে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সেলিম মালিক। ম্যাচ ফিক্সিং তদন্ত করতে গঠিত বিচারপতি মালিক কাইয়ূম তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী প্রমাণিত হয়ে তিনি এখন আজীবন নিষিদ্ধ। পাকিস্তানি ক্রিকেট জগতে অচ্ছুত্ এক নাম। লাহোর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আকরাম রাজা সেই সেলিম মালিকের একজন ঘনিষ্ঠ বন্ধু। এ ছাড়া মালিক কাইয়ূম প্রতিবেদনে দোষী সাব্যস্ত হয়ে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন পেসার আতা-উর-রেহমান।এই তো কিছুদিন আগেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির।আকরাম রাজা যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাকরিরত একজন আম্পায়ার, তাই ম্যাচ ফিক্সিয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় এই সমস্যা সমাধানে পিসিবির সর্ষের মধ্যেই ভূতের অস্তিত্বই কি প্রমাণ করে না!