ক্রিকেট থাকছে ২০১৪ গেমসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই শেষ হয়ে যাওয়ার শঙ্কায় ছিল এশিয়ান গেমস ক্রিকেট। আপাতত সেই শঙ্কা দূর হলো। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া ১৭তম গেমসেও থাকছে টি-টোয়েন্টি ক্রিকেট।এবারই প্রথম এশিয়ান গেমসে যুক্ত হয় ব্যাট-বলের খেলাটি। কিন্তু মূলত ভারত এবার ক্রিকেটে দল না পাঠানোয় ভবিষ্যতে গেমসে খেলাটি থাকা নিয়ে শঙ্কা দেখা দেয়। আশঙ্কা করা হয়েছিল গুয়াংজু গেমসে শুরু হয়ে এখানেই বুঝি শেষ হয়ে যাবে ক্রিকেট।শঙ্কার কারণ ছিল আরেকটি। সামনের বার থেকে খেলার সংখ্যা ৩৫টিতে কমিয়ে আনার পরিকল্পনা হচ্ছে। যেখানে অলিম্পিক কাউন্সিল অনুমোদিত ২৮টি খেলা থাকবে, পাশাপাশি সর্বোচ্চ সাতটি খেলা থাকবে যেগুলো এশিয়ার সংস্কৃতির অংশ হয়ে গেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অবশ্য কূূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল কোরিয়াকে ক্রিকেটের ব্যাপারে আগ্রহী করে তুলতে। সেই প্রচেষ্টা সফল হয়েছে। এখনো আনুষ্ঠিক ঘোষণা আসেনি। যদিও এসিসির প্রধান নির্বাহী আশরাফুল হক জানিয়েছেন, কোরীয় আয়োজকদের কাছে এসিসি প্রস্তাব করেছিল, ক্রিকেট আয়োজন বাবদে যে খরচ হবে, তার পুরোটাই এসিসি বহন করবে। এই প্রস্তাবেই রাজি হয়েছে কোরিয়া। এএফপি।