ক্রিকেট থেকে দূরে রাইডার
সর্বশেষ ‘কীর্তি’র পর নিউজিল্যান্ড দলেই তিনি আপাতত অপাঙেক্তয়। তবে কিছুদিনের জন্য ক্রিকেট থেকেই দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জেসি রাইডার। কাল এক বিবৃতিতে, কিউই ব্যাটসম্যানের ম্যানেজার অ্যারন ক্লি জানিয়েছেন, ‘ভীষণ চাপের ও আবেগময়’ এক গ্রীষ্মের পর অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন রাইডার।ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কের সঙ্গে হাত ধরাধরি করে পথচলা রাইডারের। অ্যালকোহলে অতি-আসক্তি ও শৃঙ্খলা ভঙ্গের জন্য বারবার সতর্ক করা হয়েছে, জরিমানা গুনতে হয়েছে, নিষিদ্ধও হতে হয়েছে। ক্যারিয়ারও হুমকির মুখে। কিন্তু প্রতিভা ও ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য বারবার পার পেয়ে গেছেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর রাতে ‘টিম রুলস’ ভেঙে হোটেল থেকে বেরিয়ে পানশালায় যান সতীর্থ ডগ ব্রেসওয়েলকে নিয়ে, সেখানে প্যাট্রনেসর সঙ্গে ঝামেলায়ও জড়ান। এরপরই তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয় রাইডারকে, বিবেচনা করা হয়নি টেস্টের জন্য। হতাশ কোচ জন রাইট বলতে বাধ্য হন, ‘ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে রাইডার।’জাতীয় দল থেকে বাদ পড়লেও গতকাল শুরু হওয়া ঘরোয়া প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টের বিপক্ষে ওয়েলিংটন দলে ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দল থেকে নাম প্রত্যাহার করে নেন রাইডার, কবে ফিরবেন সেটাও জানাননি। বিবৃতিতে ক্লি জানিয়েছেন, ‘আমাদের আশা, সামনে কোনো সপ্তাহ থেকেই আবার ওয়েলিংটনের হয়ে খেলবেন রাইডার, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ বলা আমার পক্ষে সম্ভব নয়।’সর্বশেষ ঘটনার পর সাবেক কিউই ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান রাইডারের সমালোচনায় বলেছিলেন ‘স্বার্থপর’। ক্লি জানালেন, এতে নাকি কষ্ট পেয়েছেন রাইডার। ওয়েবসাইট।