ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিইও লরগাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন লরগাত। আইসিসির সাবেক প্রধান নির্বাহী দীর্ঘ ও কঠিন একটি নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পেয়েছেন। সিএসএ প্রেসিডেন্ট ক্রিস নেনজানি পরশু ঘোষণা করেন লরগাতের নাম। গত অক্টোবরে বোনাস-কেলেঙ্কারিতে জড়িয়ে জেরাল্ড মায়োলার চাকরিচ্যুতির পর থেকেই শূন্য ছিল পদটি। আইসিসিতে যাওয়ার আগে সাবেক এই ক্রিকেটার সিএসএর কোষাধ্যক্ষ ও নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবেও কাজ করেছেন। তবে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সিইও হতে লরগাতকে শুধু অন্য প্রার্থীদের সঙ্গেই লড়তে হয়নি, লড়তে হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ে সঙ্গেও। গত মার্চে সিএসএর সংক্ষিপ্ত তালিকায় লরগাতের নাম আসতেই অসন্তোষ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমনকি শোনা গিয়েছিল, ভারত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরটি বাতিলও করতে পারে। আইসিসিতে চার বছর সময়কালে ভবিষ্যর্যা সফর পরিকল্পনা, ডিআরএস ও আরও কিছু বিষয় নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে ছিলেন লরগাত। ওয়েবসাইট।