ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং ও নেপালের অভিষেক হয়েছে গতকাল। আজ হচ্ছে আরব আমিরাতের। তিনটি দেশেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে পরিচয় এই বিশ্বকাপে এসেই। পরশু পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা দলের সংখ্যা ছিল ১৭টি। ২০১০ সাল থেকে ১৭-তে আটকে থাকা সংখ্যাটা আজ হয়ে যাচ্ছে ২০। আফগানিস্তানের টি-টোয়েন্ট অভিষেক ২০১০ সালে। ২০০৯ সালে ২৫তম দল হিসেবে ওয়ানডে খেলা শুরু করে আফগানরা। ওয়ানডে খেলা দলের সংখ্যা আর বাড়েনি। টেস্ট খেলুড়ে ১০টিসহ আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোট দল এখন পর্যন্ত ২৬টি।