ক্রিকেট নির্বাচক হয়ে পাঠক জিতলেন বাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস সুপার সিলেক্টর কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন। সঙ্গে আছেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন ও ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার মাহদিয়া চৌধুরী । ছবি: জাহিদুল করিম
প্রথম আলো-ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস সুপার সিলেক্টর কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন। সঙ্গে আছেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন ও ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার মাহদিয়া চৌধুরী । ছবি: জাহিদুল করিম

‘এই আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের প্রতি সকলের সম্পৃক্ততা বাড়বে।’ প্রথম আলো-ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্সফেয়ারনেস সুপার সিলেক্টরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন। প্রথম আলো ডিজিটালের গুলশান কার্যালয় শনিবার মুখরিত হয়ে উঠেছিল ক্রিকেট নির্বাচকদের পদচারণায়। পুরো বিশ্বকাপের সময় প্রথম আলো ও ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্সফেয়ারনেস আয়োজিত দল নির্বাচনের খেলায় অংশ নিয়ে যাঁরা জিতেছেন মোটরবাইকসহ দারুণ কিছু পুরস্কার।
অনুষ্ঠানে গাজী আশরাফ হোসেন তো ছিলেনই, সঙ্গে ছিলেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন, ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্সফেয়ারনেসের ব্র্যান্ড ব্যবস্থাপক মাহদিয়া চৌধুরী, ব্র্যান্ড নির্বাহী এস এম আরিফুল আজিম। এছাড়া বিজ্ঞাপনী সংস্থা মাইন্ডশেয়ারের মিডিয়া ব্যবস্থাপক রাশিদুল হাসানসহ এতে উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটালের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ি জীবনের মজার মজার কিছু ঘটনার বর্ণনা দেন গাজী আশরাফ হোসেন। প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন তুলে ধরেন এই আয়োজনের প্রেক্ষাপট। এই কার্যক্রমের অংশ হওয়ায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ফেয়ার অ্যান্ড লাভলী-ম্যাক্সফেয়ারনেসের কর্মকর্তারা।
সুপার সিলেক্টর কার্যক্রমে প্রথম পুরস্কার জিতেছেন ফারজানা কবির কেয়া। প্রথম পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি মোটর বাইকের চাবি। অন্যান্য বিজয়ীরা স্যামসাং ব্র্যান্ডের একটি আকর্ষনীয় স্মার্টফোন পেয়েছেন ।অন্যান্য বিজয়ীরা হলেন, শোয়েব আহমেদ, আদেল ইমাম অনুপ, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সোহেল আজিজ, মোহাম্মদ দেলওয়ার হোসেন।