ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল বিশ্বকাপ নিয়েই আসলে মেতে আছে পুরো বিশ্ব। এরই মধ্যে অনাড়ম্বরভাবে শুরু হয়ে গেল ২০১১ ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি। গতকাল থেকে আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই নবম আসরের টিকিট। অনলাইনে বিক্রির জন্য প্রথম পর্যায়ে বরাদ্দ ১ লাখ টিকিট। টিকিটের দাম রাখা হয়েছে সাধারণ দর্শকের হাতের নাগালে। সবচেয়ে কম দামের টিকিটটি ২০ সেন্টের। এই টিকিট অবশ্য শুধু শ্রীলঙ্কায় পাওয়া যাবে। অনলাইনে টিকিট কিনতে হলে যেতে হবে এই ওয়েবসাইটে: http://www.icccwc2011.kyazoonga.com/tickets/index/