ক্রিকেট মহাযজ্ঞের প্রধান একজন অক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন জেমস স্ট্রং। ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট পরশু জানিয়েছে স্ট্রংয়ের নাম। ক্রিকেটের সঙ্গে অবশ্য কোনো সম্পর্ক নেই তাঁর, ভদ্রলোক পেশায় ব্যবসায়ী। প্রখ্যাত রিটেল চেইন উলওয়ার্থস লিমিটেড, কাঠমান্ডু হোল্ডিংস ও অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর আর্টসের চেয়ারম্যান এবং কানতাস এয়ারওয়েজ লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। ক্রিকেটের সঙ্গে না হলেও ক্রীড়ার সঙ্গে কিছুটা সম্পর্ক আছে স্ট্রংয়ের। অস্ট্রেলিয়ায় ফর্মুলা ওয়ান ও অস্ট্রেলিয়ান মোটরসাইকেল গ্রাঁ প্রিঁ আয়োজনের দায়িত্ব যাদের, সেই অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ করপোরেশনের বোর্ড সদস্য স্ট্রং। ২০১৫ বিশ্বকাপ আয়োজনের নানা দিক দেখাশোনার পাশাপাশি একজন প্রধান নির্বাহীও নিয়োগ দেবেন স্ট্রং। ওয়েবসাইট।