ক্রিকেট মাঠে গরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিসের বোলিং আর কিসের ব্যাটিং! ব্যাট-বল রেখে খেলোয়াড়দের মধ্যে দৌড়াদৌড়ির ধুম লেগে গিয়েছিল চেশায়ার ক্রিকেট লিগের একটি ম্যাচে। শিং বাগিয়ে মাঠে ঢুকে পড়েছিল ‘ভীষণ রাগী’ একটি গরু। এই এক খেলোয়াড়ের দিকে চোখ রাঙিয়ে তাকায় তো আরেকজনকে করে ধাওয়া। অনেকক্ষণ ধরেই এমন করে যাচ্ছিল গরুটি। গরুটির গুঁতো খাওয়ার হাত থেকে একজন আম্পায়ার একটুর জন্য বেঁচে গেছেন। কয়েক মিনিট ত্রাস ছড়িয়ে গরুটি বের হয়ে যায়। কোনো খেলোয়াড় বা আম্পায়ার অবশ্য আহত হননি। ক্রিকেট মাঠে ‘কাউ কর্নার’ বলে একটা ফিল্ডিং পজিশন আছে বটে। তাই বলে সত্যি সত্যিই সেই ‘কাউ কর্নার’ দিয়ে ঢুকে পড়বে জলজ্যান্ত একটা গরু! কেরিজের বিপক্ষে মোসলি ম্যাচটি খেলেছে নিজেদের মাঠে। ঘটনাটি ভিডিও করে সেটা নিজেদের টুইটারে দিয়েছে মোসলি।