ক্রিকেট সব মানুষের বিশ্বাসের জায়গা: বিসিবির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ক্রিকেট এ দেশের সব মানুষের বিশ্বাসের জায়গা। তিনি আজ মিরপুরের জিপি-বিসিবি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণার সময় এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা সকলে আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।’বিশ্বকাপের জন্য ঘোষিত দল সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচকদের ঘোষিত এই দলটি নিজের দেশের হাজারো উজ্জীবিত সমর্থকের সামনে খেলবে। তাদের ওপর চাপ থাকবে একই সঙ্গে তাদের সঙ্গে থাকবে সবার শুভ কামনা। দেশের মানুষের ভালোবাসা নিয়ে নিজেদের মাটিতে বিশ্বকাপে খেলার অন্য রকম আনন্দদায়ক এক অনুভূতিও তাঁদের মধ্যে থাকবে।’মোস্তফা কামাল বলেন, ‘গত এক বছরে খেলোয়াড়দের পারফরম্যান্স, উপমহাদেশের উইকেট ও অন্যান্য সংশ্লিষ্ট অনুষঙ্গ বিবেচনায় এনেই নির্বাচকেরা বিশ্বকাপের জন্য এই দলটি ঘোষণা করেছেন।’বিসিবির সভাপতি বাংলাদেশ দল যেন বিশ্বকাপে ভালো করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সে জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।