ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৯ সালে। সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে ২০১১ সালের বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন। প্রাথমিক দলে ছিলেনও কিন্তু চূড়ান্ত দলে নির্বাচকেরা তাঁকে না নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার তারকা ফাস্ট বোলার চামিন্দা ভাস।বিদায় জানানোর কারণ হিসেবে ভাস অবশ্য শ্রীলঙ্কার নির্বাচকদের দায়ী করছেন না। নিজের কাঁধেই দায় চাপিয়ে বিবিসিকে ভাস বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দলের থাকার মতো ভালো পারফরম্যান্স আমি করতে পারিনি।’ অবসর চিন্তা প্রশ্নে ভাস বলেন, ‘আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। অবসর নেওয়ার কথা ভাবছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানাব কি না, বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেব।’আর দুই সপ্তাহ পর ৩৭-এ পা দেবেন। বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিল, তা-ও শেষ হয়ে গেছে। এ নিয়ে বুকভরা কষ্ট থাকলেও নিজের দলকে শুভ কামনা জানাতে ভুলেননি ভাস, ‘আমি দলের শুভ কামনা করছি। আশা করছি, আবারও বিশ্বকাপ ঘরে তুলবে শ্রীলঙ্কা।’ ক্রিকইনফো।