ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউসুফ ইয়োহানা’ নাম নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ১৯৯৮ সালে। প্রথম থেকেই পাকিস্তান দলের অন্যতম নির্ভরতার প্রতীক। ক্যারিয়ারের একপর্যায়ে ধর্মান্তরিত হলেন। নিজের নাম নিলেন মোহাম্মদ ইউসুফ। ধীরে ধীরে নিজেকে পরিণত করলেন পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। তবে, অনেকের মতোই সেই গ্রেট ইউসুফ সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন একরাশ কষ্ট ও অভিমান বুকে নিয়ে।ক্যারিয়ারটা সত্যিই দারুণ ইউসুফের। টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৭ হাজার ৫৩০ রান। ওয়ানডেতে ৯ হাজার ৭২০ রান। বয়সটা ৩৭ হয়ে গেলেও সাম্প্রতিক সময়ে পিসিবি তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখাতেই তিনি এই সিদ্ধান্তের পথে হেঁটেছেন। ক্যারিয়ারের শেষে এসে পিসিবির আচরণে যে তিনি দারুণ মর্মাহত—সেটা তিনি গোপন রাখেননি।ইউনুসের খুবই ঘনিষ্ঠ এক সূত্র গতকাল সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান ক্রিকেট অঙ্গনে অনেক অবদান রাখার পরও নির্বাচক ও ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করেছে, সেটা খুবই দুঃখজনক। এমনকি বোর্ডের কোনো কর্মকর্তা বা নির্বাচকদের কেউই এ ব্যাপারে ইউসুফের সঙ্গে কোন কথা বলারই চেষ্টা করেনি। ইউসুফ এটাতেই সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে। তাঁর মনে হয়েছে যে পিসিবি হয়তো জ্যেষ্ঠ খেলোয়াড়দের আর দলে ফেরানোর কথা চিন্তা করে না। এ কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত নেওয়াটাকেই সবচেয়ে ভালো বলে মনে করেছেন।১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর ৯০টি টেস্ট খেলে ৭ হাজার ৫৩০ রান সংগ্রহ করেছিলেন ইউসুফ। একদিনের ক্রিকেটে খেলেছিলেন ২৮৮টি ম্যাচ। সেখানে ৯ হাজার ৭২০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ওয়েবসাইট।