ক্রিকেটকে বিদায় বললেন সিনক্লেয়ার
টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৪ রান। এমন চমক জাগানিয়া অভিষেক হলেও কখনোই ধারাবাহিক ছিলেন না ম্যাথু সিনক্লেয়ার। ১৯৯০ সালে অভিষিক্ত সিনক্লেয়ার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১০ সালে। কাল যখন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন, সময়ের হিসেবে তাঁর টেস্ট ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়াল ১৪ বছর। অথচ এই সময়ে টেস্ট খেলেছেন মাত্র ৩৩টি। পরিবারকে বেশি বেশি সময় দেওয়ার জন্যই বছর কয়েক আগেই জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া সিনক্লেয়ার সরে দাঁড়ালেন ক্রিকেট থেকে। ক্রিকেট ছাড়ার আগে ৩৭ বছর বয়সী নিউজিল্যান্ড এই ব্যাটসম্যানের সুখস্মৃতি হয়ে আছে অভিষেকের সেই ডাবল সেঞ্চুরি ইনিংস। টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের পক্ষে এখনো যা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। টেস্টে ৩২.০৫ গড়ে সিনক্লেয়ার করেছেন ১৬৩৫ রান। ৫৪টি ওয়ানডেতে ২৮.৩৪ গড়ে ১৩০৪ । প্রথম শ্রেণীর ক্যারিয়ারে আছে ৩৬টি সেঞ্চুরিসহ ১৩ হাজারের বেশি রান। ওয়েবসাইট।