ক্রিকেটকেই বিদায় বললেন বাউচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ চোখের ইনজুরি ক্রিকেট থেকেই সরিয়ে দিলো দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক মার্ক বাউচারকে। আজ মঙ্গলবার টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ আনুষ্ঠানিকভাবে বাউচারের বিদায়ের এই খবরটি জানিয়েছেন। তাঁর চোখের ইনজুরির মাত্রাটা এতটাই মারাত্মক যে ক্রিকেট থেকেই দূরে সরে যেতে হবে তাঁকে। কাল ইংল্যান্ড সফরের এক ট্যুর ম্যাচে চোখে বেলের আঘাত পেয়েছিলেন বাউচার। কাল সন্ধ্যাতেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয় তাঁর। ইংল্যান্ড সফরে যে তিনি আর খেলবেন না-সেটা জানা হয়ে গিয়েছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দিলেন মার্ক বাউচার। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। ইংল্যান্ড সফরে তাঁর ১৫০তম টেস্টে মাঠে নামার কথা ছিল। কিন্তু মুহূর্তের দুর্ঘটনা সবকিছুই এলোমেলো করে দিলো।১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করার পর ১৪৭টা টেস্ট খেলেছেন বাউচার। এর মধ্যে টেস্টে ৫৫৫টি সহ আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯৯৯টি ডিসমিসালের কৃতিত্ব রয়েছে এই দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষকের-যা এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ডই।