ক্রিকেটার ব্লেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র পাঁচ বছরের অপেক্ষা। এরপরই ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার এমন একজনকে পেয়ে যাবে, যিনি ২২ গজে দৌড়াবেন চিতার ক্ষিপ্রতায়! ক্রিকেটারটির নাম ইয়োহান ব্লেক। অলিম্পকে ১০০ মিটারে রুপাজয়ী এই জ্যামাইকান স্প্রিন্টার খেলতে চেয়েছেন ইয়র্কশায়ারের হয়ে। রসিকতা করে নয়, সত্যি সত্যিই! এখন বয়স ২৪, আর পাঁচ বছর পরই নতুন ক্যারিয়ার শুরু করতে চান ক্রিকেটে এবং ইয়র্কশায়ারে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ব্লেক, ইয়র্কশায়ার সানন্দে স্বাগত জানিয়েছে তাঁকে টুইটারেই। স্কুলে পড়ার সময় দারুণ ক্রিকেট খেলতেন বোল্টের প্রতিদ্বন্দ্বী, পরে মনোযোগী হন দৌড়ে। এএফপি।