ক্রিকেটারদের গাধা বলাটা মানতে পারছি না: অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটারদের ‘গাধা’ বলায় নাসির হুসেইনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে গোটা ক্রিকেট জগতে। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বাদ যাননি ভারতের বলিউড তারকারাও। নাসির হুসেইনের মন্তব্যের সমালোচনা করেছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনও।গতকাল এক টুইটার বার্তায় অমিতাভ লিখেছেন, ‘ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন যেভাবে ভারতীয় ফিল্ডারদের গাধা বলে উল্লেখ করেছেন, সেটা আমি একেবারেই মানতে পারছি না। বিশেষত, এটা তিনি বলেছেন আমাদের দলের ইংল্যান্ড সফরের মধ্যে।’ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটাতে কেভিন পিটারসেনের একটা ক্যাচ মিস করেছিলেন পার্থিব প্যাটেল। তারপর কমেন্ট্রি বক্সে বসে নাসির হুসেইন বলেছিলেন, ‘দুই দলের ফিল্ডিংয়ে অনেক পার্থক্য আছে। ইংল্যান্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো করছে। ভারতেও তিন-চারজন ভালো ফিল্ডার আছে। কিন্তু মাঠে এখন এক-দুজন গাধাও আছে।’ তাঁর এ মন্তব্যের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে অনেক ক্ষুব্ধ ভারতীয় সমর্থক। এ রকমই একজন তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘নাসির হুসেইনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এখন তাঁকে কিছু বলা না হলে, ভবিষ্যতেও তিনি এ ধরনের মন্তব্য করতেই থাকবেন।’ পিটিআই।