ক্রিকেটারদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এখন পুরস্কার আর সংবর্ধনার সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০-তে সিরিজ বিজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কার হিসেবে একটি করে প্লট, গাড়ি ও স্যুটের কাপড় দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর এই পুরস্কার ছাড়াও এক্সিম ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান সাকোর পক্ষ থেকে অধিনায়ক ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ-সেরা সাকিবকে একটি গাড়ি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বেসরকারি এই ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান সাকো দলের প্রত্যেক ক্রিকেটারকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে দেবে।