ক্রিকেটারদের জন্য ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে ক্রিকেটারদের সময়টা ভালো যাচ্ছে না। সাধারণ্যে তাঁদের সততা নিয়েই প্রশ্ন এখন। তবে রাজপথে কাল দেখা গেল ক্রিকেটারদের প্রতি এখনো অবশিষ্ট ভালোবাসার একটা চিত্রও। তেজগাঁও-গুলশান লিংক রোডের কাছে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত তৈরি পোশাককর্মীদের বিক্ষোভের মধ্যে পড়ে গিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। না, প্রিয় ক্রিকেটারের গাড়িতে একটা টোকাও দেননি কেউ। উল্টো মুশফিককে দেখে কিছুক্ষণের জন্য থেমে যায় আন্দোলন, শুরু হয় মোবাইলে ছবি তোলার প্রতিযোগিতা। গাড়ি থেকে নেমে মুশফিকও দিলেন ভালোবাসার প্রতিদান। পরে সসম্মানেই তাঁকে পথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।