ক্রিকেটারদের সামনে ‘অচেনা শত্রু’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে জানলে দক্ষিণ আফ্রিকা কোচ নিশ্চয়ই এই ‘শত্রু’র বিপক্ষেও ভালোমতোই প্রস্তুতি নিয়ে আসতেন। কে জানত, দক্ষিণ আফ্রিকানদের ওপরই বেশি চড়াও হবে সেই ‘শত্রু’! শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দক্ষিণ আফ্রিকা দলের পাঁচ ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। পাঁচজনেরই ডায়রিয়া! আজ জিম্বাবুয়ের সঙ্গে খেলা। ১১ জনের দল পাবে তো দক্ষিণ আফ্রিকা? দলের ম্যানেজার মোহামেদ মুসাজি অবশ্য আশাবাদী, দ্রুতই সেরে উঠবেন ওই পাঁচ ক্রিকেটার। এর আগে নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার টিম সাউদি, রব নিকোল আর ড্যানিয়েল ভেট্টোরিও পেটের অসুখে পড়েন। সাউদিকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল। তবে তিনজনই সেরে উঠেছেন বলে খবর। এএফপি, রয়টার্স।