ক্রিকেটারদেরও ছুঁয়ে যাচ্ছে সাভার ট্র্যাজেডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবন ধসে প্রায় দুই শ মানুষের প্রাণহানি নাড়িয়ে দিয়েছে হারারেতে থাকা বাংলাদেশ দলকেও। সিএনএন-বিবিসি আর ইন্টারনেটের সৌজন্যে খেলোয়াড়দের কানেও পৌঁছে গেছে নিহতের স্বজনদের কান্না আর এখনো ধ্বংসস্তূপে আটকে থাকা বিপন্ন মানুষের আহাজারি। দ্বিতীয় টেস্টটা তারা খেলছে তাই হাতে কালো ফিতা বেঁধে।কাল প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে তামিম ইকবাল দলের হয়ে একটা ঘোষণাও দিলেন, ‘আমাদের সবারই মন খারাপ। দলের পক্ষ থেকে আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। সবারই উচিত এখন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরাও দেশে ফিরে আমাদের মতো করে কিছু করার চেষ্টা করব।’ মনে করিয়ে দিলেন, এই ঘটনা সবার জন্য একটা সতর্কবার্তাও, ‘আশা করি আমরা এর পর থেকে সবকিছুতেই আরও সতর্ক হব।’