প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড়কে ধ্যানজ্ঞান করার আগে ক্রিকেট-ফুটবলও খেলতেন উসাইন বোল্ট। ‘স্প্রিন্টের রাজা’ হওয়ার পরও ফুটবলের প্রতি টানটা তাঁর রয়েই গেছে। এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার ইচ্ছার কথা বলেন। তবে চাইলে ট্র্যাক ছাড়ার পর ক্রিকেটও খেলতে পারেন। তাঁকে যে ক্রিকেটের আমন্ত্রণটা আগামই জানিয়ে রাখলেন বিরাট কোহলি! গতকাল লন্ডনে শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপই বোল্টের শেষ। সেটিকে মাথায় রেখে টুইটারে একটা ভিডিও পোস্ট করে ভারতের ক্রিকেট অধিনায়ক কোহলি লিখেছেন, ‘পেশাদার ট্র্যাকে তোমার শেষ দৌড়, এটা কোনো ব্যাপারই না। ট্র্যাকে সব সময়ের জন্য উসাইন বোল্টই ‘ফাস্টেস্ট ফরএভার’।’ ক্রিকেটে আমন্ত্রণ জানিয়েছেন ওই ভিডিও বার্তাতেই, ‘কখনো যদি ক্রিকেট খেলতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো।’ আমন্ত্রণ পেয়ে জ্যামাইকান স্প্রিন্টারের টুইট, ‘ধন্যবাদ চ্যাম্পস’। জি নিউজ।