ক্রিকেটে নারী-পুরুষ অসাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে মুখে অনেকেই তো রাজা উজির মারে। আইসিসিও কম যায় না, নারী-পুরুষের সমতার কথা বলে দুটি বিশ্বকাপই একসঙ্গে আয়োজন করে তারা। কিন্তু গোড়াতেই রয়ে গেছে গলদ। খেলোয়াড়দের যত্ন-আত্তির ক্ষেত্রেই নারী-পুরুষ বৈষম্য দেখাচ্ছে তারা। বিশ্বকাপে যাতায়াতের জন্য ছেলেদের মিলছে বিজনেস ক্লাসের টিকিট, আর মেয়েদের কপালে জুটছে নিম্ন শ্রেণির ইকোনমি ক্লাসের টিকিট। ব্যাপারটি সবার নজরে এনেছে অস্ট্রেলিয়া, নিজ খরচে তাদের নারী ক্রিকেট দলের টিকিট বিজনেস ক্লাসে উন্নীত করেছে। কিন্তু অন্য দেশগুলো সেটি করতে পারেনি, ইংল্যান্ড জানিয়েছে, টিকিট পরিবর্তন করতে বাড়তি ৬৫ হাজার ডলার খরচ হবে তাদের। আর অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই খরচ দ্বিগুণ বাড়ত। কিন্তু ক্রিকেটে এখন অর্থের যে ঝনঝনানি সে তুলনায় এ তো যত্সামান্য! আইসিসির সর্বশেষ মিটিংয়ে নারী ও পুরুষদের সমান সুযোগ দেওয়ার বিষয়ে নতুন পরিকল্পনা নিয়েছে। কিন্তু তা আর বাস্তবায়ন করেনি। টেলিগ্রাফ পত্রিকার কলামে জোনাথন লিও ক্রিকেটে এই বৈষম্যের দীর্ঘমেয়াদি প্রভাবই দেখছেন, ‘কে জানে আইসিসি হয়তো অস্ট্রেলিয়ায় ২০২০ বিশ্বকাপে মেয়েদেরও বিজনেস ক্লাসে তুলবে। কিন্তু ভুলেও ভাববেন না, তত দিন প্লেন যখন উড়বে শুধু ক্রিকেটাররাই পেছনে পড়ে রইবেন।’ নিউজিল্যান্ড হেরাল্ড।