ক্রিকেটে ফিরতে চান জুলকারনাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি আন্তর্জাতিক ম্যাচের ক্রিকেট ক্যারিয়ার তাঁর—১টি মাত্র টেস্ট, ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। তবে এখানেই থেমে থাকতে চান না জুলকারনাইন হায়দার। গত নভেম্বরে দুবাই থেকে গোপনে দল ছেড়ে লন্ডনে গিয়ে ‘অবসর’ নেওয়া পাকিস্তানের এই উইকেটকিপার ফিরতে চান ক্রিকেটে। পাকিস্তান সরকার নিরাপত্তার আশ্বাস দেওয়ায় দেশে ফিরে আসা জুলকারনাইন বলছেন, ‘ক্রিকেট না খেলে হয়তো মূল্যবান সময়ের অপচয় করেছি। কিন্তু আমি আবার ফিরতে চাই।’এত দিনে জুলকারনাইন উপলব্ধিও করতে পারছেন, তাঁর অনেক বড় ক্ষতি হয়ে গেছে, ‘অনেক পরিশ্রম করে দলে জায়গা পেতে হয়েছিল আমাকে। আমার ক্রিকেটের বড় ক্ষতি হয়ে গেছে এবং খেলাটা আমি মিস করছি।’মিস করারই কথা, খেলাটার প্রতি ভালোবাসা তো কম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে মা মারা যাওয়ার পর পরই জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়ার প্রসঙ্গ টেনে জুলকারনাইন বলেছেন, ‘বুঝতেই পারছেন, আমার কাছে খেলাটার অর্থ কী। কেনই বা জাতীয় দলের হয়ে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ ওয়েবসাইট।