ক্রিকেটে রাজনীতি করছে ভারত: মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের দাপটে ক্রিকেটে রাজনীতি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে এই রাজনীতি চলছে পাকিস্তানকে নিয়ে। আজ মঙ্গলবার এই অভিযোগ করেছেন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি।‘১৫ বছর ধরে ক্রিকেটের বৃহত্তম বাজার ভারত। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অর্থের দাপটে ক্রিকেটে রাজনীতি করছে বর্তমান ভারতীয় বোর্ড। বিশেষ করে এই রাজনীতি চলছে পাকিস্তানকে নিয়ে’—এক সাক্ষাত্কারে বলেছেন মানি।পাকিস্তানকে নিয়ে ভারতের রাজনীতির কিছু উদাহরণও দিয়েছেন মানি। এর মধ্যে রয়েছে, সদ্যসমাপ্ত বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাকিস্তানের কাছ থেকে কেড়ে নেওয়া, আইপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের বিতাড়িত করা, নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তান দলের সঙ্গে কোনো সিরিজে অংশ নেওয়া থেকে বিরত থাকা প্রভৃতি।পাকিস্তানিদের মধ্যে এহসান মানিই একমাত্র ব্যক্তি, যিনি আইসিসির প্রধানের দায়িত্ব পালন করেছেন। ভারতের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে করে রাখার চক্রান্ত করছে ভারতীয় বোর্ড।’ ওয়েবসাইট।