ক্রিকেটে ‘লাই ডিটেক্টরের’ পক্ষে স্টিভ ওয়াহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ক্রিকেটে ‘মিথ্যা নিরূপণী যন্ত্র’ বা লাই ডিটেক্টর চালু করার পক্ষে মত দিয়েছেন। এমসিসির ক্রিকেট কমিটির এক সভায় যোগ দিয়ে তিনি এ ব্যাপারে নিজের মতামত তুলে ধরেন। স্টিভ ওয়াহ ক্রিকেট কমিটিকে জানিয়েছেন, ম্যাচ ফিক্সিং দুর্নীতি থেকে রেহাই পেতে ‘লাই ডিটেক্টরের’ ব্যাপারটি নিয়ে ভাবনা-চিন্তার সময় এসেছে।স্টিভ ওয়াহ নিজেই নাকি এ ধরনের একটি প্রযুক্তির কার্যক্ষমতা পরীক্ষা করেছেন। তিনি জানিয়েছেন, এই লাই ডিটেক্টর ৯৬ থেকে ৯৮ শতাংশ কার্যকর হতে পারে।তিনি বলেছেন, ‘ম্যাচ ফিক্সিং নিয়ে এখন অনেক কথা হচ্ছে। ব্যাপারটির কারণে ক্রিকেট তার বিশ্বাসযোগ্যতা ও প্রতিদ্বন্দ্বিতা হারিয়ে ফেলার ঝুঁকিতে রয়েছে। আমাদের সবার উচিত এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে ক্রিকেটামোদীদের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা।’এদিকে স্টিভ ওয়াহর এ প্রস্তাব একেবারে উড়িয়ে দিচ্ছে না এমসিসির ক্রিকেট কমিটি। তারা এ মিথ্যা নিরূপণী পরীক্ষা বাধ্যতামূলকভাবে প্রয়োগের চেয়ে বরং ঐচ্ছিকভাবেই চালুর পক্ষে মত দিয়েছে। এমসিসি এ ব্যাপারে অপেক্ষাকৃত তরুণ প্রজন্মকেই এগিয়ে আসার আসার আহ্বান জানিয়েছে বলে জানা গেছে।এমসিসির এ বৈঠকে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ ও এতে গোলাপি বল ব্যবহারের ব্যাপারেও বিশদ আলোচনা হয়েছে। ওয়েবসাইট।