প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার জিতেছিলেন দুটি পুরস্কার। এবার কুমার সাঙ্গাকারা জিতলেন তিনটি। বর্ষসেরা ক্রিকেটারসহ তিনটি পুরস্কার জিতে ছুঁয়েছেন রিকি পন্টিংকে। ২০০৬ সালে আইসিসির বার্ষিক পুরস্কার রজনীটি ছিল পন্টিংময়। এবারের সাঙ্গাকারার মতোই বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন সেই সময়ের অস্ট্রেলীয় অধিনায়ক। বাড়ি নিয়ে গিয়েছিলেন সেরা অধিনায়কের ট্রফিটিও। পরের বছরও বর্ষসেরা হয়েছিলেন পন্টিং। দুবার বর্ষসেরা হয়েছেন একমাত্র পন্টিংই। এক বছরে দুটি পুরস্কার জিতেছেন সাঙ্গাকারাসহ চারজন। ২০০৪ সালে প্রথম বছরে রাহুল দ্রাবিড় (বর্ষসেরা ও টেস্ট), ২০০৫ সালে জ্যাক ক্যালিস (বর্ষসেরা ও টেস্ট) ও কেভিন পিটারসেন (ওয়ানডে ও উদীয়মান), ২০০৭ সালে রিকি পন্টিং (বর্ষসেরা ও অধিনায়ক) এবং ২০১১ সালে কুমার সাঙ্গাকারা (ওয়ানডে ও জনপ্রিয়)।