ক্রিকেটের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভেন স্মিথদের কালকের দিনটি ছিল অন্য রকম। অনুশীলন নয়, ছিলেন বিশ্রামে। অস্ট্রেলিয়া দলের ছয় ক্রিকেটার ছুটে গিয়েছিলেন ঢাকার বস্তিবাসী মানুষের গল্প শুনতে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করা সাহায্য সংস্থা অক্সফাম করেছিল এই আয়োজন। নগরীর মহাখালীর সাততলা বস্তির কয়েকটি পরিবারের গল্প স্মিথ-খাজারা শুনেছেন অক্সফামের অফিসে বসে। কঠিন জীবন কাটানো মানুষগুলোও ক্রিকেটের খোঁজ রাখে আর খেলাটি ভালোও বাসে শুনে মুগ্ধ হয়েছেন স্মিথ-খাজারা। এই ছবিতে বস্তিবাসী এক নারীর সঙ্গে স্টিভ স্মিথ