ক্রিকেটের ‘ব্রাজিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন বুকানন কথাটা ভুল বলেননি। বিশ্বকাপে অস্ট্রেলিয়া আসলেই অন্য এক দল হয়ে ওঠে। ১৯৯৬ বিশ্বকাপ থেকেই ফাইনালের জায়গাটি যেন তাদের জন্য বরাদ্দ। টানা চারটি ফাইনালে উঠে তিনটিতে শিরোপা জেতা অস্ট্রেলিয়া গত দুবার চ্যাম্পিয়ন হয়েছে একটি ম্যাচও না হেরে! বিশ্বকাপে তাদের সর্বশেষ পরাজয়টি ১৯৯৯ বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে। সব মিলে ৬৯ ম্যাচে তাদের জয় ৫১টি, পরাজয় ১৭, একটি ম্যাচ টাই। জয়-পরাজয়ের অনুপাত ৩। এদিক দিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে ‘কাছে’ দক্ষিণ আফ্রিকা, তাদের অনুপাত ১.৯২। ম্যাচ জয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড। এখানেও ব্যবধানটি বিশাল। ৫৯ ম্যাচের ৩৬টি জিতেছে তারা। ৩৫টি করে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ৩২টি ম্যাচ জিতেছে ভারত, ৩০টি পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা জিতেছে ২৫টি করে ম্যাচ। প্রতিটি দলের সঙ্গেই সুস্পষ্ট ব্যবধান। ফুটবল বিশ্বকাপে যেমন ব্রাজিল, ক্রিকেটে...অস্ট্রেলিয়া ছাড়া আর কে!