ক্রিকেটের ‘হ্যারি পটারের’ দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে বিধ্বস্ত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। হতাহত অনেক মানুষ। ক্ষতিগ্রস্ত নিউজিল্যান্ড ক্রিকেটের সদর দপ্তর। বিশ্বকাপ খেলতে উপমহাদেশে থাকা নিউজিল্যান্ড দলের বেশ কয়েকজন খেলোয়াড় এসেছেন ক্রাইস্টচার্চ থেকে। পরিবারের কারও জীবনহানি না ঘটলেও মাতৃভূমির দুর্দশায় বিচলিত তাঁদের মন। দেশবাসীর কল্যাণে কিছু একটা করতে চাইছেন ক্রিকেটাররা।সবার আগে এগিয়ে এলেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট-বিশ্বের ‘হ্যারি পটার’ ভেট্টোরি নিলামে তুলছেন তাঁর সব ক্রিকেট-সংক্রান্ত সংগ্রহ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্যই এই নিলাম। ভেট্টোরির সংগ্রহে আছে ১৯৯৭ সালে তাঁর টেস্ট অভিষেকের কিছু স্মারক ও ক্রিকেট ইতিহাসের দুই সেরা স্পিনার শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরনের সই করা একটি শার্ট।ভেট্টোরির আশা, এই নিলাম থেকে বেশ ভালোই অর্থ সাহায্য পাওয়া যাবে, যা দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ক্রাইস্টচার্চের মানুষের মনোবল বাড়ানো যাবে।ভেট্টোরির দেওয়া সামগ্রীর বাইরে নিলামে তোলা হবে বিশ্বকাপ ফুটবল নিউজিল্যান্ড দলের সদস্যদের স্বাক্ষরিত জার্সি, মার্টিন ক্রোর ১৯৯২ বিশ্বকাপের জার্সি ও ১৯৮৭ রাগবি বিশ্বকাপের খেলোয়াড়দের সই করা একটি রাগবি বল। রেডিও স্পোর্ট অন ট্রেডমি নামের একটি সংস্থা এই নিলামের আয়োজক।অনলাইনে পরিচালিত এই নিলামের প্রথম ৩০টি সামগ্রীর দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। সর্বোচ্চ চার হাজার ডলার দাম উঠেছে অল ব্ল্যাকস নামে পরিচিত নিউজিল্যান্ড রাগবি দলের স্বাক্ষরিত জার্সি। ওয়েবসাইট।