ক্রিপটনের আগন্তুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিপটন নামের কাল্পনিক গ্রহটার নাম শুনেছেন? না শুনে থাকলেও সেই গ্রহের একজনকে বিলক্ষণ চেনেন। সুপারম্যানকে চেনেন না কে? তবে আরেকজনেরও আগমন সেই গ্রহ থেকে। তাঁর নাম হাভিয়ের জানেত্তি। ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তি অন্তত তাই মনে করেন। সেই ১৮ বছর আগে ইন্টারের দায়িত্ব নিয়ে মোরাত্তি প্রথমেই সই করিয়েছিলেন জানেত্তিকে। এরপর কত খেলোয়াড় এসেছে-গেছে, কিন্তু আর্জেন্টাইন এই ডিফেন্ডার ৪০ বছর বয়সেও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন। মোরাত্তি চলে যাচ্ছেন ইন্টার থেকে। তবে তাঁর মতে জানেত্তি অনায়াসেই আরও বছর চারেক খেলা চালিয়ে যেতে পারবেন। জানেত্তি যে সুপারম্যান! ওয়েবসাইট।