ক্রিস গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে ভয় পান না এমন বোলার খুব কমই আছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের মুখ বললেও ক্রিস গেইলকেই বলতে হয়। এই ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের কাছেই আসলে কাল উড়ে গেল অস্ট্রেলিয়া। গেইল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৪১ বলে করেন সর্বোচ্চ ৭৫ রান। ৫টি চার মেরেছেন, হাঁকিয়েছেন ৬টি ছক্কা। ম্যাচ শেষে বলেছেন, চারের চেয়ে ছক্কা মারাই তাঁর বেশি প্রিয়। রান করার পাশাপাশি ম্যাচে শেষ পর্যন্ত টিকে থাকার তাঁর পরিকল্পনাটাও সার্থক হয়েছে। গেইলের ব্যাটে চড়েই তো ওয়েস্ট ইন্ডিজ পার করল দুই শতাধিক রান। অবশ্য মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো ভালোমতোই তাঁকে সংগত দিয়ে গেছেন। সব মিলিয়ে কালকের জয়ে বড় ভূমিকা রেখেছেন গেইল। নির্বাচকদের দৃষ্টিতে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচসেরা তিনিই।