ক্রিস গেইলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সেঞ্চুরি পেলেন ক্রিস গেইল। গত কয়েক মাসে রান করতে ভুলে যাওয়া এই ওয়েস্ট ইন্ডিয়ান কাল জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান করেছেন। গত অক্টোবরে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৫ রান করার পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ইনিংসেই প্রথম ৫০ পেরিয়েছেন গেইল। মাঝের ১৭ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ব্রিজটাউনের ৪০। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করার পথে ১২টি চার ও ৪টি ছয় মেরেছেন গেইল, যার দুটি আবার প্রসপার উতসেয়াকে টানা মেরে ৮৭ থেকে ৯৯ রানে পৌঁছান এই ওপেনার। এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ করেছে ৪ উইকেটে ২৮৬। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে স্বাগতিকেরা এগিয়ে গেছে ১১১ রানে।ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের হাতে নাকাল হতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। পরশু শুরু হওয়া ডমিনিকা টেস্টেও সেই স্পিনেই হুড়মুড় করে ভেঙে পড়ল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে শিলিংফোর্ড-স্যামুয়েলস জুটি নিয়েছে ৮ উইকেট। সফরকারীরা অলআউট হয় মাত্র ১৭৫ রানে। সিবান্দা-মায়োয়ো উদ্বোধনী জুটিতে ৪২ রান ওঠার পরই জিম্বাবুয়ের বিপর্যয়ের শুরু। ১০ বলের মধ্যে এই দুজনকে ফিরিয়েই ধসের সূচনা করেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। জিম্বাবুয়ে ইনিংসের বাকিটা মুড়ে দেন টানা দুই ইনিংসে ৫ উইকেট নেওয়া অফ স্পিনার শিলিংফোর্ড ও স্যামুয়েলস। ৩ উইকেটে ৯২ রান নিয়ে লাঞ্চে যাওয়া জিম্বাবুয়ে শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৩৪ রানে। ওয়েবসাইট।