ক্রিস্টিয়ানো 'গোল' রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২০১৩ সালে এ পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ৬৬ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬ ম্যাচে ৫৬ ও জাতীয় দলে নয় ম্যাচে ১০ গোল।
 ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় পাঁচ দল লিভারপুল (৬১), ম্যানচেস্টার সিটি (৫৬), আর্সেনাল (৫৫), ম্যানচেস্টার ইউনাইটেড (৫৪) ও চেলসির (৫৪) মোট গোল রোনালদোর চেয়ে কম।
 এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচেই ৮ গোল। ৩২ দলের টুর্নামেন্টে ২৪টি দলই চার ম্যাচে এত গোল পায়নি।
 ২০১৩ সালে প্রতি ম্যাচে গড়ে ১.২টি গোল। শুধু চলতি মৌসুম ধরলে গড়টা বেড়ে হয় ১.৪৮।
 লা লিগায় এরই মধ্যে হয়ে গেছে ১৬ গোল, মেসির গোলের দ্বিগুণ।
 এ বছর লা লিগায় চারটি হ্যাটট্রিক। ইউরোপের বড় পাঁচটি লিগে আর কেউ দুটির বেশি গোল করতে পারেননি।
 এবারের বিশ্বকাপ বাছাইপর্বে একাধিক হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড় রোনালদো।