ক্রী ড়া ঙ্গ নে র কা লো দি ন

বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি কলঙ্কিত তারিখ আজ। ২১ সেপ্টেম্বর, ১৯৮২ সালের এই দিনে আবাহনী ও জাতীয় দলের চার ফুটবলার কাজী সালাউদ্দিন (বাঁ থেকে দ্বিতীয়), আশরাফউদ্দিন আহমেদ চুন্নু (বাঁ থেকে তৃতীয়), আনোয়ার হোসেন (সর্বডানে) ও গোলাম রাব্বানী হেলালের হাতে ওঠে হাতকড়া আর দড়ি। আবাহনীর দুই বিদেশি খেলোয়াড় পাকির আলী ও অশোকাকেও ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা লিগের শেষ ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল আবাহনী-মোহামেডান। ম্যাচে একটি গোল বাতিলকে কেন্দ্র করে মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। উত্তেজিত সমর্থকেরা ভাঙচুর চালায় স্টেডিয়ামে। এরই জের ধরে ওই রাতে ১২ খেলোয়াড়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তৎকালীন সামরিক সরকার। আবাহনী ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় শুধু আবাহনীর ফুটবলারদেরই। পরদিন দুই বিদেশিসহ আটজন ছাড়া পেলেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় এই চার ফুটবলারের। বিশেষ ক্ষমায় ১৭ দিন জেল খেটে রাজশাহী ও যশোর কারাগার থেকে মুক্ত হন তাঁরা। ছবি সৌজন্য