ক্রীড়া প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন মাঠ ও মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে কাল শুরু হচ্ছে ওয়ালটন মোটরসাইকেল জাতীয় রাগবি। চার গ্রুপে অংশ নিচ্ছে ১২টি দল। গত বছরের চেয়ে যা চারটি বেশি। চার গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে সেমিফাইনালে। ফাইনাল ১৭ সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন দল ২০ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে, রানার্সআপরা ১০ হাজার। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে পুরস্কার দেবে জাতীয় রাগবির পৃষ্ঠপোষক ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ওয়ালটন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন বাংলাদেশ রাগবি ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী।