ক্রীড়া পরিবারের মানববন্ধন
পাকিস্তানের সংসদে বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, যুদ্ধাপরাধীদের পক্ষে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর বাংলাদেশের বিচার বিভাগের বিরুদ্ধে বিষোদগারের প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবার। কাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করা মানববন্ধনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্যেরও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
দেশের ক্রীড়াঙ্গনের পক্ষে সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, মহিলা ক্রীড়াবিদ ও সংগঠক, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও ক্লাব কর্মকর্তা, আম্পায়ার, জাজ ও রেফারিরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানান।
সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যসচিব ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হারুনুর রশিদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাদল রায়, শেখ মো. আসলামসহ অনেকেই। বিজ্ঞপ্তি।