ক্রীড়া প্রতিমন্ত্রী দোষ দিলেন খেলোয়াড়দের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ নম্বর লেনটা সব সময়ই প্রিয় নাজমুন নাহার বিউটির। কিন্তু কাল ট্র্যাকে নামার আগে একটু ভয়ই পেয়েছিলেন। প্রিয় লেনটা কাল আর চাননি। ওই লেনে যে গর্ত হয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, ৫ নম্বর লেনই পেলেন তিনি। শুধু বিউটি নন, নতুন দ্রুততম মানব মোহন খানসহ অন্য অ্যাথলেটরা কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে নেমেছেন একটা শঙ্কা নিয়ে—গর্তে ভরা ট্র্যাকে পা পিছলালে তো সর্বনাশ!১০ কোটি টাকার এই অ্যাথলেটিকস ট্র্যাক এবড়োখেবড়ো হয়ে পড়েছে যত্নের অভাবে। ট্র্যাকের ওপর বিভিন্ন সময় ভারী যান চলাচল আর কনসার্টের কারণে এটির ক্ষতি হয়েছে বলে মনে করে অ্যাথলেটিকস অঙ্গন। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের দাবি, ট্র্যাকের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল আর কনসার্টের কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়নি। খেলোয়াড়েরাই এটির ক্ষতিসাধন করেছেন।ক্রীড়া প্রতিমন্ত্রী কাল জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করতে এসে উল্টো বিস্ময় প্রকাশ করলেন, ‘অ্যাথলেটিকস ট্র্যাক ছেঁড়া! কই আমি তো জানি না।’ পরে বললেন, ‘আমি নিজে এখনো দেখিনি, ট্র্যাকে কোথায় সমস্যা, কোথায় গর্ত। পত্রিকায় ব্যাপারটা পড়েছি।’তাহলে কি কোটি টাকার ট্র্যাক নষ্ট হয়ে যাবে? বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ট্র্যাক সরিয়ে নেওয়া হবে? ‘আমি এখন কিছু বলতে পারব না। নিজে আগে দেখি। তারপর কী করা যায়, সেটা জানাব।’ বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী।