ক্রীড়া প্রতিমন্ত্রীকে রহমতউল্লাহর প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে পরশু দেখা করে হকির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবি তুলেছে মোহামেডান জোট। কাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। সংকট কাটাতে রহমতউল্লাহ মন্ত্রীকে একটা প্রস্তাব দিয়েছেন। সেটি হলো, ফেডারেশনের বর্তমান কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় এখনো খালি থাকা দুটি পদ বিদ্রোহী ক্লাবগুলোকে দেওয়া যেতে পারে। মন্ত্রী বিষয়টা ভেবে দেখবেন বলে জানিয়েছেন প্রতিনিধিদলকে। যদিও মোহামেডান জোট এই প্রস্তাবকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।