ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। কাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ দলের দুই ক্রিকেটার আবুল হাসান ও এনামুল হককে দুই লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। এই সিরিজে হাসান নিজের টেস্ট অভিষেক ইনিংসে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন, এনামুল সেঞ্চুরি করেছেন খুলনায় সিরিজের দ্বিতীয় ও নিজের দ্বিতীয় ওয়ানডেতে।