ক্রীড়া লেখক সমিতির এজিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়ে গেল কাল। সমিতির সভাপতি রেজাউর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আরিফ সোহেল। দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লিটন গত দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী এবং অর্থ সম্পাদক হাসান মাহমুদ বাবলী এক বছরের আয়-ব্যয়ের হিসাব দেন। সাধারণ আলোচনা পর্বে বক্তব্য দেন সানাউল হক খান, আবদুল হামিদ, আবদুল তৌহিদ, মোহাম্মদ মুসা, রানা হাসান, রাকিবুর রহমান, লুৎফুল হায়দার ও সোহেল সারোয়ার।—বিজ্ঞপ্তি।