ক্রীড়া লেখক সমিতির ছবি প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ‘ছবিতে বাংলাদেশের ফুটবল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। আগামী ৬ মার্চ ঢাকায় বাফুফে ভবন চত্বরে এটি উদ্বোধন করবেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীতে একজন সৌখিন বা পেশাদার আলোকচিত্র শিল্পীর (১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি) সর্বোচ্চ তিনটি ছবি জায়গা পাবে। ছবির সংখ্যা বেশি হলে [email protected] ই-মেইলে পাঠানো যাবে। ছবি পাঠানোর শেষ সময় ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত। বিজ্ঞপ্তি।