ক্রীড়া লেখক সমিতির পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি গত বছরের বর্ষসেরা ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও প্রশিক্ষকের নাম ঘোষণা করেছে। আগামী ৪ ফেব্রুয়ারি গত তিন বছরের নির্বাচিতদের একসঙ্গে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।গত বছরের নির্বাচিত খেলোয়াড়েরা: বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি): ক্রিকেটার সাকিব আল হাসান, সেরা গলফার (সিদ্দিকুর রহমান), বিশেষ সম্মাননা: এশিয়ান গেমসে সোনাজয়ী বাংলাদেশ ক্রিকেট দল, শ্যুটিং: কমনওয়েলথ শ্যুটিং ও ১১তম এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার শারমিন আক্তার (রত্না), বর্ষসেরা সংগঠক: গোলাম দস্তগীর গাজী এবং আসাদুজ্জামান কোহিনুর। সেরা প্রশিক্ষক: সারোয়ার ইমরান (ক্রিকেট)।