ক্রীড়া লেখক সমিতির সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ তিনজন ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার ও ক্রীড়া লেখককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—আজম মাহমুদ, নূর আহমেদ ও আবুল হাসানাত। আজ বেলা ১১টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।