ক্রীড়া লেখক সমিতির সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সুবর্ণজয়ন্তী এ বছর। সারা বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থার (এআইপিএস) সদস্য প্রতিষ্ঠান এটি স্মরণীয় করে রাখতে বছরজুড়ে পালন করে আসছে নানা অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় এবার তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করছে প্রতিষ্ঠানটি। আগামীকাল হবে শোভাযাত্রা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ২৭ ডিসেম্বর বিনা মূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি, ক্রীড়াবিষয়ক প্রদর্শনী এবং ২৯ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ৬০০ বর্ষসেরা ক্রীড়াবিদ, সংগঠককে। পাশাপাশি রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সমিতির ১৪ জন সদস্যকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। কাল এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মামুন। উপস্থিত ছিলেন সভাপতি হাসান উল্লাহ খানসহ অন্যরা।