ক্রীড়া সাংবাদিকতা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের ১৬৭টি দেশের মতো বাংলাদেশেও কাল পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। এ উপলক্ষে ‘বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আলোচকেরা একাল ও সেকাল নিয়ে আলোচনা করেন। তাঁদের আলোচনায় উঠে আসে এই সময়ের ক্রীড়া সাংবাদিকতার উৎকর্ষ। আলোচক ছিলেন সানাউল হক খান, ইকরামউজ্জামান, রকিবুল হাসান, আজম মাহমুদ প্রমুখ। আলোচনা শেষে ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে কেক কাটা হয়।