ক্রীড়া সাংবাদিকতা নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া সাংবাদিকদের জন্য কাল এক কর্মশালার আয়োজন করল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। সমিতির উদ্যোগে এটিই এ ধরনের প্রথম কর্মশালা। এখন থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসেই কর্মশালাটি হবে।কালকের আয়োজনটা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে। তাতে প্রধান বক্তা হিসেবে ক্রীড়া সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রানা হাসান। সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মামুনের সঞ্চালনায় প্রায় ৬০ জন ক্রীড়া সাংবাদিক এতে অংশ নেন। গোটা আয়োজন পৃষ্ঠপোষণা করেছে ঠিকানা গ্রুপ। অতিথি হিসেবে বক্তব্য দেন ঠিকানা গ্রুপের জাবেদ খসরু।