ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ফুঁসছে সারা দেশ। এই দাবির সঙ্গে একাত্মতা জানাচ্ছে বিভিন্ন সংগঠন। এর বাইরে নেই ক্রীড়াঙ্গনও। এর আগে ক্রীড়া সাংবাদিকেরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ১০০ ফুট দৈর্ঘ্যের বিশাল ব্যানার টানিয়ে দিয়েছিলেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামেও মানববন্ধন করলেন ক্রীড়া সাংবাদিকেরা। বাংলাদেশ লিগে শেখ রাসেল-মোহামেডান ম্যাচ শুরুর আগে এই কর্মসূচিতে ক্রীড়া সাংবাদিক ছাড়াও যোগ দেন ক্রীড়াঙ্গনের অনেকেই। এরপর ম্যাচ শেষে মোমবাতি প্রজ্বালন করা হয়। ওদিকে ফুটবল পরিবারের পক্ষ থেকে এদিন শাহবাগে গিয়ে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলসহ ফেডারেশনের অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।