ক্রীড়াজগতের ৪০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৭ সালে যাত্রা শুরু করা পাক্ষিক ক্রীড়াজগত-এর ৪০ বছর পূর্তির জমকালো অনুষ্ঠান হলো কাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে। ক্রীড়া সাংবাদিক, লেখক ও ক্রীড়াঙ্গনের চেনা অনেক মুখের উপস্থিতিতে অনুষ্ঠানটা পরিণত হয়েছিল এক মিলনমেলায়। এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় ক্রীড়াজগত-এর শুরু থেকেই লিখে আসা প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, কবি সানাউল হক খান ও ইকরামউজ্জমানকে।
সময়ের সঙ্গে ক্রীড়াঙ্গনের চেহারা বদলেছে। বেশি বদলেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার খেলাধুলার বর্তমান চিত্র তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্যালারি এখন ফাঁকা থাকে। মাঠে অতিথি হয়ে এলে লজ্জা লাগে।’ অথচ ক্রীড়াজগত-এর পথচলার শুরু থেকে আরও অনেক বছর এই স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখত উপচে পড়া ভিড়। কালকের অনুষ্ঠানে এসব নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়াজগত-এর সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল।