প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে শচীন টেন্ডুলকারকে অনানুষ্ঠানিক ক্রীড়ামন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন পিটি উষা। ভারতীয় অ্যাথলেটিকসের আরেক কিংবদন্তি মিলখা সিং আবার আরেক কদম এগিয়ে। ‘ফ্লাইং শিখ’ নামে খ্যাত এই সাবেক অ্যাথলেটের দাবি, টেন্ডুলকারকে আনুষ্ঠানিকভাবেই ভারতের ক্রীড়ামন্ত্রী করা হোক! তাঁর যুক্তিটিও পরিষ্কার, ‘খেলাধুলা নিয়ে টেন্ডুলকারের জ্ঞান পরিপূর্ণ, দেশের ক্রীড়ার সামগ্রিক মান এগিয়ে নিতে যা সহায়ক হবে। সে মন্ত্রী হলে খেলার মানে উন্নতি হবেই। সে জানে একজন ক্রীড়াবিদকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়। ইতিমধ্যেই ওকে রাজ্যসভার সদস্য করা হয়েছে, কাজেই ওকে ক্রীড়ামন্ত্রী করতে সরকারের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।’ ওয়েবসাইট।